বেশি লিচু খেলেই বিপদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৮ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
গরমে প্রচুর সুমিষ্ট ফল বাজারে আসে। আম, তরমুজের মতোই এই সময়ে বাজারে ওঠে লিচুও। এটি অনেকেরই খুব প্রিয় ফল। কিন্তু সুস্বাদু ফল মানেই যে যথেচ্ছা পরিমাণে খাওয়া যাবে, তা কিন্তু নয়। রোজ কতগুলো লিচু খাওয়া উচিত, বেশি খেলেই বা কী হতে পারে? এমন প্রশ্ন অনেকেরই।
তবে এই প্রশ্নের উত্তরগুলো জানার আগে জেনে নেয়া দরকার, লিচুর উপকারিতার বিষয়েও। কী কী উপকারী জিনিস থাকে লিচুতে? চলুন জেনে নেয়া যাক-
>> প্রচুর ভিটামিন সি থাকে। এটি রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।
>> প্রচুর খনিজ লবণ, ক্যালসিয়াম, আয়রন থাকে এতে।
>> অলিগোনল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
>> এর পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
>> থিয়ামিন ও নিয়াসিন নামে উপাদান রয়েছে লিচুতে। এগুলো মেটাবলিজম বাড়ায়। ক্যান্সারের আশঙ্কা কমায়।
এসব থাকা সত্ত্বেও বেশি পরিমাণে লিচু খাওয়া উচিত নয়। কেন জানেন?
>> বেশি লিচু একসঙ্গে খেলে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বমির মতো সমস্যা হতে পারে।
>> অন্য ফলের সঙ্গে লিচু খাবেন না। কারো কারো এতে অ্যালার্জির সমস্যা হতে পারে।
>> শিশুদের কখনো খালি পেটে লিচু খাওয়াবেন না। তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
>> লিচু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত লিচু খেলে তা রক্তচাপের মাত্রা অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়। এতে মাথাঘোরা বা অন্য সমস্যা দেখা দিতে পারে। যারা লোপ্রেশারের সমস্যায় ভুগছেন, তারা বেশি মাত্রায় লিচু খাবেন না।
>> ১০০ গ্রাম লিচুতে ৬৬ ক্যালোরি থাকে। বেশি লিচু খেলে তা ওজন বাড়িয়ে দিতে পারে। ফলে মেদবহুল মানুষের বেশি লিচু খাওযা উচিত নয়।
>> বেশি লিচু খেলে তা রক্তে গ্লুকোজের মাত্রা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে। তাই যারা ডায়াবেটিসের ওষুধ খান, তারা লিচু খাওয়ার সময়ে সতর্ক থাকবেন। নাহলে গ্লুকোজের পরিমাণ মারাত্মক কমে যেতে পারে।
কতগুলো লিচু একবারে খেতে পারেন?
সারা দিনে ১০-১২টির বেশি লিচু খাওয়া উচিত নয়। আর একবারে ৮-১০টির বেশি নয়। এই পর্যন্ত বিষয়টি নিরাপদ। তবে কোনো সমস্যায় চিকিৎসকরের পরামর্শ নেয়া উচিত। আর কতগুলো লিচু আপনার খাওয়া উচিত, তা বিশেষজ্ঞের থেকে ভালো করে জেনে নেয়া উচিত।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








